নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:০৬, ২১ অক্টোবর ২০২১
শ্রীমঙ্গল পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ মনসুরুল হক
দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন। আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এই নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা মার্কা) হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় আইনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে আমার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার নানক ভাই (জাহাঙ্গীর কবির নানক) ও দপ্তর সম্পাদক বিপ্লব দার (বিপ্লব বড়ুয়া) কথা হয়েছে। তারা সৈয়দ মনসুরুল হককে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শ্রীমঙ্গল আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে শ্রীমঙ্গল থেকে ৩ জনের নাম আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠানো হয়। সৈয়দ মনসুরুল হক ছাড়াও অন্য দুজন হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান এবং সদ্য বিএনপি থেকে আসা উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কদর আলী।
আইনিউজ/এসডি
বিভাগ হচ্ছে কুমিল্লা ও ফরিদপুর, নাম হবে পদ্মা-মেঘনা
স্বাদ এন্ড কোং মৌলভীবাজার চৌমুহনা শাখার সামনে প্রবাসীর গাড়িতে আগুন, বড় বিপদ থেকে রক্ষা
নৌকা থেকে যে পড়ে যায় সে আর নৌকায় উঠতে পারে না : শ্রীমঙ্গলে নানক
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























