কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৯:৪১, ২৩ অক্টোবর ২০২১
কমলগঞ্জে ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্যদের পূণর্মিলনী
মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্যদের শুভ বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে আদমপুর ইউনিয়নের উত্তর ভানুবিল রাধা মাধবজিউর মণ্ডপে পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।
ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ স্মৃতি ও গবেষণা পর্যদের উদ্যোগে শুভ বিজয়া পূণর্মিলনী অনুষ্ঠানে মনোরঞ্জন সিংহের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রবি কুমার সিংহের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কৃষ্ণ কুমার সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণ মোহন সিংহ, নন্দ কুমার সিংহ, স্বর্ণ কুমার সিংহ, রাম চন্দ্র শর্ম্মা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এবারের শারদীয় দুর্গোৎসবে কমলগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে প্রতীমা ভাংচুর, হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি-দোকানপাঠে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। বক্তারা কৃষক প্রজা বিদ্রোহের স্মৃতিচারণ শেষে বিশ্ব শান্তি ও বাংলাদেশের শান্তির কামনায় মা দুর্গার ঈশ্বরিক শক্তির সহায়তা কামনা করেন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
তৃতীয় বছরে পা রেখেই জনপ্রিয়তায় মহেশ্বরী
ইন্দ্রপুরীতে দুর্গা পূজা | ত্রিনয়নী | মৌলভীবাজার
মৌলভীবাজারের দুর্গাপূজা: আবাহনে লক্ষ মানুষের সমাগম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























