ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫২, ২৫ অক্টোবর ২০২১
আপডেট: ১৩:২৬, ২৫ অক্টোবর ২০২১

সিলেট বিভাগে শনাক্তের হার নামল ১ শতাংশের নিচে

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৮৯ শতাংশ। তবে এই সময় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

সোমবার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, করোনা শনাক্তে ৭৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৭ জনের পজিটিভ আসে। শনাক্তের মধ্যে সিলেটে ৩ ও মৌলভীবাজারে ৪ জন।সুনামগঞ্জ ও হবিগঞ্জে ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি। 

এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮২৩ জনে। এর মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৯৩২ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ এবং মৌলভীবাজারে ৮ হাজার ১৫৬ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ১৭৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৮৬২ জন, সুনামগঞ্জের ৭৩, হবিগঞ্জের ৪৮ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৮ জন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের যাত্রা শুরু

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়