ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ২৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৬:৩২, ২৬ অক্টোবর ২০২১

প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে রাজনগরে যুবক গ্রেফতার

অভিযুক্ত রায়হান আহমদ

অভিযুক্ত রায়হান আহমদ

প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগে রায়হান আহমদ নামে এক যুবককে আটক করেছে মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ। 

আটক রায়হানের বাড়ি রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নয়াটিলা গ্রামে। 

গতকাল সোমবার (২৫ অক্টোবর) রাতে রাজনগর থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন ও এসআই বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ রায়হানকে নিজ বাড়ী থেকে মোবাইলসহ আটক করে। 

এসআই বিনয় ভূষণ চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিকৃত ছবি এবং হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার মূর্তি অবমাননা করে ফেসবুকে কয়েকটি ছবি আপলোড করের রায়হান৷ এতে সাম্প্রতিক দাঙ্গার আশঙ্কা ছিলো৷ তাকে আটকের সময় মোবাইলে সেইসব বিকৃত ছবি পাওয়া গেছে৷ তার বিরুদ্ধে রাজনগর থানায় মামলার প্রস্তুতি চলছে৷

জানা গেছে, রায়হান আহমদ রাজনগর উপজেলার মুন্সীবাজারে একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্ত প্রহরী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত।

আইনিউজ ভিডিও

শ্রীমঙ্গল পৌরসভায় ১২-১৩ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের যাত্রা শুরু

মৌলভীবাজারে গাড়ির বৈধ কাগজপত্র না থাকলেই জব্দ-জরিমানা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়