বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় যুক্তরাজ্য গমন উপলক্ষে ব্যবসায়ীকে সংবর্ধনা
তরুণ ব্যবসায়ী ইফতে খায়রুল বাসার বাবলুকে যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা
মৌলভীবাজারের বড়লেখার তরুণ ব্যবসায়ী ইফতে খায়রুল বাসার বাবলুকে যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) রাত নয়টায় বড়লেখা মিডিয়া সেন্টারে ফ্রেন্ডস ক্লাব এই সংবর্ধনার আয়োজন করে।
এতে সাংবাদিক তপন কুমার দাসের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য দেন ব্যবসায়ী আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.জে লাভলু, শিক্ষক সাইদুর রহমান বাবর, ফ্রিল্যান্সার তাওহিদ সারোয়ার মান্না, নয়ন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ব্যবসার পাশাপাশি কারও কোনো বিপদে-আপদে বাবলু নিভৃতে তাদের পাশে দাঁড়িয়েছেন; সহায়তা করেছেন। প্রবাসী পাড়ি দিলেও তিনি দেশের জন্য; দেশের মানুষের জন্য আরো বেশি কাজ করবেন। বক্তারা প্রবাস জীবনে বাবলুর সফলতার পাশাপাশি দীর্ঘায়ূ কামনা করেন।
আইনিউজ/এজে লাভলু/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























