ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:১৯, ১৮ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

মৌলভীবাজারে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১।

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) এ সভার আয়োজন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা সঞ্চালনায় ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসানর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার ও হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান জিকো।

এসময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) সহকারি পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যায়ক শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজসহ ব্যাংকের কমকর্তারা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

সভায় শতাধিক প্রবাসী উপস্থিত হয়ে জীবনের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার কথা তুল ধরেন অভিবাসীরা।

আইনিউজ/কামরুল হাসান শাওন/এসডি

আইনিউজে দেখুন আরও ভিডিও খবর

৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র‍্যালি

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়