ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

পুলক পুরকায়স্থ, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:১১, ২০ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৪:৪৭, ২১ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারে প্রদীপ প্রজ্জ্বলন ও সম্মাননায় শহীদদের স্মরণ

ছবি- রনজিৎ জনি

ছবি- রনজিৎ জনি

আজ ২০ ডিসেম্বর। মৌলভীবাজারের স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের এদিনে সারাদেশ যখন বিজয়ের আনন্দে ভাসছিল, সেইদিন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত মাইন বিস্ফেরাণে শহীদ হয়েছিলেন অর্ধ শতাধিক ঘরে ফেরা মুক্তিযোদ্ধা।

স্থানীয় শহীদদের স্মরণে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ স্মৃতিস্তম্ভে প্রদীপ প্রজ্জ্বলন করেন শহীদ পরিবারের সদস্যসহ বীর মুক্তিযোদ্ধারা।

এর আগে স্থানীয় শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা, স্থানীয় শহীদ দিবসে শহীদ পরিবারকে সম্মাননা প্রদান এবং দুস্থ ও প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শহীদস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও প্রদীপ প্রজ্জ্বলন। ছবি- হাসানাত কামাল

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্ব আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান ও সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন।

আয়োজক সূত্রে জানা যায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী ও মুক্তিযুদ্ধের  সংগঠক নুরুল ইসলাম মুকিত, আব্দুল ওয়াদুদ এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিনকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া মৌলভীবাজার জেলার ২০০জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়াও স্থানীয় শহীদ দিবসে ২৪ জন শহীদ পরিবারকে সম্মাননা প্রদান এবং ২০ জন দুঃস্থ ও প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যসহ বীর মুক্তিযোদ্ধারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আইনিউজ/এসডি

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়