ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৩, ২১ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৬:৩৬, ২১ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারে প্রতিবন্ধী শিশুদের মধ্যে কম্বল, হুইল চেয়ার ও খাদ্য বিতরণ

মৌলভীবাজারে প্রতিবন্ধী শিশুদের মধ্যে কম্বল, হুইল চেয়ার ও খাদ্য বিতরণ করা হয়েছে। রঙ্গণ মহিলা সংস্থার উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন সংসদ সদস্য নেছার আহমেদ। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে রঙ্গণ মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে ১০০ প্রতিবন্ধী শিশুর মধ্যে ১০০ টি কম্বল, ১৫ টি হুইল চেয়ার এবং খাদ্য বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেছার আহমেদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য নানা সুযোগ-সুবিধা করে দিচ্ছেন। আপনারা কেউ যদি প্রতিবন্ধী ভাতা না পান, তাহলে আমাকে জানাবেন। আমি তাদের ভাতার ব্যবস্থা করে দেব। 

এসময় আরও উপস্থিত ছিলেন রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি শ্যামলী পুরকায়স্থ, সম্পাদক সন্দীপ দাশ, রুমিন বেগম প্রমুখ। 

আইনিউজ/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়