বিষ্ণু দেব, মৌলভীবাজার
আপডেট: ১৯:৩৭, ২১ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে প্রীতি ফুটবল ম্যাচে যুবলীগকে হারিয়ে বিজয়ী ছাত্রলীগ
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারে জেলা যুবলীগ বনাম জেলা ছাত্রলীগ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বিজয়ী হয়েছে জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ও পৌর মেয়র মো. ফজলুর রহমান।

জেলা যুবলীগ টিমের নেতৃত্ব দেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। অন্যদিকে জেলা ছাত্রলীগ টিমের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম।

সবুজ ও সাদা রংয়ের আদলে যুবলীগ পরিধান করে সবুজ জার্সি এবং ছাত্রলীগ পরিধান করে লাল-সাদা জার্সি। টান টান উত্তেজনা আর নেতাকর্মীদের হর্ষধ্বনিতে এ ম্যাচের নির্ধারিত সময়ে ছাত্রলীগ ৩-১ জয়লাভ করেছে। দলীয় নেতাকর্মি ছাড়াও ব্যতিক্রমী এ খেলা মাঠের চারপাশ থেকে সাধারণ মানুষ উপভোগ করেছেন।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের হাতে ট্রফি তুলে দেন।
আইনিউজ/বিষ্ণু দেব/এসডি
দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























