সিলেট প্রতিনিধি
আপডেট: ২৩:৪৪, ২১ ডিসেম্বর ২০২১
সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির
জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন মো. গোলাম কবির। তিনি গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ শীর্ষক অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবিরের হাতে সম্মাননার ক্রেষ্ট তুলে দেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া।
আরও পড়ুন- মৌলভীবাজারে প্রীতি ফুটবল ম্যাচে যুবলীগকে হারিয়ে বিজয়ী ছাত্রলীগ
মানবাধিকার রক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত করা হয়েছে মো. গোলাম কবিরকে।
এ বিষয়ে মো. গোলাম কবির জানান, আমার এমন অর্জন একমাত্র সম্ভব হয়েছে গোলাপগঞ্জবাসীর জন্য। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও আমাকে সকলেই এভাবে সাহায্য ও সহযোগিতা করবেন।
আরও পড়ুন- রাজনগরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।
অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনিউজ/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























