ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৭, ২৩ ডিসেম্বর ২০২১

বড়লেখায় ৪৬টি গীর্জায় জিআর চালের ছাড়পত্র প্রদান

মৌলভীবাজারের বড়লেখায় খিস্ট্রান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে উপজেলার ৪৬টি গীর্জায় জিআর চালের ছাড়পত্র (ডিও) প্রদান করা হয়েছে।

প্রত্যেকটি গীর্জায় ৫০০ কেজি হারে সর্বমোট ২৩ মেট্রিক টন জি.আর চাল প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ চাল বরাদ্দ দিয়েছে।

আরও পড়ুন- মৌলভীবাজারে আসছে চিরকুট

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, পুঞ্জিপ্রধান (মান্ত্রী) সুখমন আমসে, দীপক এন্ডু কস্তা, কেনেডি সুমের প্রমুখ।

আইনিউজ/ এজেলাভলু/এসডিপি 

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়