শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ০০:১১, ২৪ ডিসেম্বর ২০২১
শ্রীমঙ্গলে কিশোরী সমাবেশ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সূচনার আয়োজনে কিশোরী সমাবেশ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উন্নয়ন সংগঠন সূচনা আয়োজিত এ সমাবেশের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ইনর্চাজ শামীম উর রশিদ তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছালেহ আহমদ জাকির, সূচনার উপজেলা প্রকল্প কর্মকর্তা মোস্তফা হায়দার মিলন।
আরও পড়ুন- মৌলভীবাজারে আসছে চিরকুট (ভিডিও)
দিনব্যাপী এ সমাবেশে কিশোরীদের নিয়ে ছিল অতিথিদের আলোচনা সভা, বিগত বছরের সার্বিক কর্মকান্ড তুলা ধরা, অসচেতনতা নয় দরিদ্রতাই বাল্য বিবাহের মূল কারন তুলে ধরা হয় বির্তক প্রতিযোগিতায়, সফলতার গল্প, কুইজ প্রতিযোগিতা, সমাজিক উন্নয়নে নাটক মঞ্চায়ন, দলীয় নৃত্য, একক নৃত্য, পিঠার ও হাতের কারুকাজের ষ্টল এবং পরিশেষে পুরুষ্কার বিতরনী মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ও সিন্দুরখান ইউনিয়নে অর্ধশতাধিক কিশোরী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ণিমা সূত্রধর ও সূচনার মনিটরিং কর্মকর্তা চৌধুরী আমির হামজা, রমানাথ রায় ও ইউনিয়ন কো-অর্ডিনেটর শ্যামল কান্তি বৈদ্য।
আরও পড়ুন- মৌলভীবাজারে আওয়ামী লীগের ১৫ নেতাকে দল থেকে বহিষ্কার
পুরো হল রুম জুড়ে কুড়িতে বুড়ি নয়, আঠারোর আগে বিয়ে নয়, সবাই মিলে আওয়াজ তুলি বাল্যবিবাহ বন্ধ করি, নারী ও পুরুষ একসাথে সিদ্ধান্ত নিলে, পরিবারের অনেক সমস্যা সহজে মেলে এমন শতাধিক স্লোগানে দেওয়ালিকা আয়োজন ছিলো, যা চোখে পড়ার মত।
সন্ধ্যা পর্যন্ত নাচ-গান আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে ভরপুর ছিল জেলা পরিষদ অডিটোরিয়াম।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























