সিলেট প্রতিনিধি
সিলেটে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
উৎসবমুখর পরিবেশে সিলেট জেলার ২০ ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
২০ ইউনিয়নের মধ্যে গোলাপগঞ্জ উপজেলার ১০ এবং বিয়ানীবাজার উপজেলার ১০ ইউপিতে ভোটগ্রহণ চলছে। গোলাপগঞ্জ উপজেলার বাঘা, গোলাপগঞ্জ, ফুলবাড়ী, লক্ষ্মীপাশা, বুধবারিবাজার, ঢাকা দক্ষিণ, লক্ষ্মণাবন্দ, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, উত্তর বাদেপাশাও শরীফগঞ্জ ইউনিয়ন। এখানে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৫৪ জন।
আরও পড়ুন- মৌলভীবাজার সদর ও রাজনগরের ২০টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ
অপরদিকে বিয়ানীবাজার উপজেলার আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাতিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া ও লাওতা ইউনিয়ন ভোটগ্রহণ চলছে। এখানে চেয়ারম্যান পদে লড়ছেন ৪৭ প্রার্থী।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হবে বলে আশা করছি।
আরও পড়ুন- মৌলভীবাজারে প্রায় ৪ লাখ ভোটার নির্ধারণ করবেন ৯৪ চেয়ারম্যান প্রার্থীর ভাগ্য
গোলাপগঞ্জ উপজেলার রিটার্নিং কর্মকর্তা গোলাম কবীর বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচজন ম্যাজিস্ট্রেট, ৬৭৫ জন পুলিশ ও ১ হাজার ৬৮৩ জন আনসার সদস্য রয়েছেন। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সদা তৎপর আছে।
আইনিউজ/এসডিপি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























