নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:১০, ২৬ ডিসেম্বর ২০২১
রাজনগরের টেংরায় বিজয়ী চেয়ারম্যান আওয়ামী লীগ বিদ্রোহী টিপু খান
টিপু খান
চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজনগর উপজেলার টেংরাবাজার ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী টিপু খান বিজয়ী হয়েছেন। রোববার সন্ধ্যায় প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গেছে।
এই ইউনিয়নে টিপু খানের প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ উদ্দীন, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেন, আওয়ামী লীগ বিদ্রোহী আরজান খান, বিএনপি সমর্থক সেলিম আহমেদ।
এর আগে রোববার (২৬ ডিসেম্বর) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরামহীনভাবে চলে ভোটগ্রহণ।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, এই ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। পরে নির্বাচনের তারিখ পরিবর্তন করে ২৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়।
আইনিউজ/এসডিপি
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী
মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























