নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২২:১৮, ২৭ ডিসেম্বর ২০২১
কাগাবলায় পুননির্বাচনের দাবি আওয়ামী লীগসহ ৩ প্রার্থীর (ভিডিও)
ভোট গ্রহণ শেষে বদলে ফেলা হয়েছে ভোটের ফলাফল। এমন অভিযোগ এনে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের তিনটি কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিন চেয়ারম্যান প্রার্থী। তাঁরা হলেন- নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান, চশমা প্রতীকের প্রার্থী ফারুক আহমদ ও আনারস প্রতীকের প্রার্থী আব্দুল মতিন।
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বিদ্রোহীকে প্রার্থীকে প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশের যোগসাজশে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে তাঁরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
ভিডিও
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে তিন প্রার্থী জানান, ৪নং আপার কাগাবলা ইউনিয়নের ১নং আপার কাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ২নং বোরুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ৯নং লামা কাগাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশের যোগসাজশে ফলাফল বিলম্বে ঘোষণা করা হয়। এসময় প্রতিবাদকারী চেয়ারম্যান প্রার্থীদেরকে শারিরিকভাবে লাঞ্চিত করেন প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। এছাড়া তাঁর ব্যবহৃত গাড়িও ভাঙচুর করেন।
শুধু তাই নয়, এজেন্টদের কাছ থেকে সময়ের আগে কৌশলে দস্তখত নিয়ে নেন। তারপর ভয়ভীতি প্রদর্শন করে ব্যালট বাক্স মৌলভীবাজার সদরে নিয়ে এসে নিজেদের মতো করে ইমন মোস্তফাকে বিজয়ী দেখিয়ে ঘোষণা করা হয়। এসময় বাকী তিন চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান, চশমা প্রতীকের প্রার্থী ফারুক আহমদ ও আনারস প্রতীকের প্রার্থী আব্দুল মতিনকে উপজেলা পরিষদে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তিন প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, তারা জজকোর্টে নির্বাচন ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতে এ বিষয়ে আইনগতভাবে লড়বেন।
এ বিষয়ে জানতে চাইলে কাগাবলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া আই নিউজকে বলেন, এ ব্যাপারে কোনো চেয়ারম্যান প্রার্থী লিখিত অভিযোগ করেন নি। সংরক্ষিত নারী আসনের দুইজন সদস্য প্রার্থী মৌখিক অভিযোগ করেছেন। প্রিসাইডিং অফিসার ভোট গণনা শেষে আমাদের কাছে যে ফলাফল দিয়েছেন, নিয়মানুযায়ী সেটা ঘোষণা করেছি। প্রিসাইডিং অফিসার জানিয়েছেন তিনি নিয়মানুযায়ী ভোট গণনা শেষে ভোটকেন্দ্রে নোটিশ টানিয়ে দিয়েছেন। তখন কেউ লিখিত অভিযোগ করেননি।
আব্দুস সামাদ মিয়া বলেন, এ ব্যাপারে এখন আমার মূলত কিছু করার নেই। সংক্ষুব্ধ চেয়ারম্যান প্রার্থীরা জজকোর্টে নির্বাচন ট্রাইব্যুনাল কিংবা উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন।
আইনিউজ/এসডি
দেখুন আইনিউজের ভিডিও খবর
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই
শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু
মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ
পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা
বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























