ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ২৮ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:১৩, ২৮ ডিসেম্বর ২০২১

পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক রেফারি আশিকুর রহমান 

আশিকুর রহমান আশিক

আশিকুর রহমান আশিক

মৌলভীবাজারের সাবেক রেফারি আশিকুর রহমান আশিক আর নেই। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় তাঁকে সমাহিত করা হয়েছে। 

সোমবার দিবাগত (২৮ ডিসেম্বর) রাত ৩ টা ৩০ মিনিটে, হবিগঞ্জের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। 

আশিকুর রহমান আশিক ছিলেন সবার পরিচিত মুখ। মৌলভীবাজার ক্রীড়াঙ্গণে রেখে গেছেন অসামান্য অবদান। জেলা ক্রীড়া সংস্থার সদস্য, মিতালী স্পোর্টিং ক্লাব-এর সভাপতি, কাবাডি উপ কমিটির সদস্য সচিবসহ দীর্ঘদিন পালন করেছেন রেফারির দায়িত্ব। ক্রীড়াঙ্গণের প্রিয়মুখ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। 

মৌলভীবাজার সদর উপজেলার সিংকাপন গ্রামে বিকেল ৪ টায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

আইনিউজ ভিডিও 

 

৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবসে বর্ণাঢ্য পতাকা র‍্যালি

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

মৌলভীবাজারের বিস্ময় বালিকা : ১৯৫ দেশের রাজধানীর নাম বলতে পারে

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়