ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৮, ২৯ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৭:০১, ২৯ ডিসেম্বর ২০২১

সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে ছাত্র শিবিরের ৩ কর্মী আটক

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা থেকে ছাত্র শিবিরের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মহানগর পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদ্রাসার পাঠাগার থেকে তাদের আটক করে। 

আটককৃতরা হলেন- সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান, দক্ষিণ সুরমার সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ এবং  তানভির আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

আরও পড়ুন- সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির

তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থেকে কয়েকজন নেতাকর্মী পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

এদিকে সরকারি প্রতিষ্ঠানের পাঠাগারে কিভাবে শিবিরকর্মীরা গোপন বৈঠকের সুযোগ পেয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন- সিলেট ওসমানী মেডিকেল কলেজে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

আইনিউজ/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়