ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

এজে লাভলু, বড়লেখা

প্রকাশিত: ২৩:০৪, ৩০ ডিসেম্বর ২০২১

বড়লেখায় তিনটি বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় তিনটি বেকারিকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।  

আদালত সূত্রে জানা গেছে, নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে বড়লেখা পৌরশহরের গ্রামীণ বেকারিকে ২০ হাজার, বিসমিল্লাহ বেকারিকে ২০ হাজার ও জুমা বেকারিকে ৩ হাজার টাকা জরিমান করা হয়।  

আরও পড়ুন- বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৩০ জন, দাখিলে ৯

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বৃহস্পতিবার বিকেলে তিনটি বেকারিকে জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।   

আইনিউজ/এজে লাভলু/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল 

`আমি GPA 5 পেয়েছি` এর সঠিক ইংরেজি কী 

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়