নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৭:৩৭, ১ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব, আজ মঞ্চস্থ হবে ‘কঞ্জুস’
‘হোক কলরব, আজ বিজয় মহোৎসব’- এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে সাতদিনব্যাপী নাট্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করেছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে প্রথমে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দলীয় দেশাত্মকবোধক গান ও নাচের মধ্য দিয়ে বিজয় উৎসবের শুরু হয়।
পরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের উদ্বোধন করেন একুশে প্রদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মেয়র ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন মোর্শেদ, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
ভিডিওতে নাট্য উৎসবের উদ্বোধন
উদ্বোধনী দিনে আনন জামান রচিত ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের- ইতিহাস নির্ভর নাটক ‘শ্রাবণ ট্রাজেডি’ মঞ্চস্থ হয়। এতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আজ শনিবার (১ জানুয়ারি) ঢাকার লোক নাট্যদল পরিবেশন করবে ‘কঞ্জুস’ নাটক। ঢাকার জনপ্রিয় ৬টি নাট্য দল ও হবিগঞ্জের ১টি নাট্য দল এই নাট্য উৎসবে নাটক মঞ্চস্থ করবে।

২ জানুয়ারি প্রাচ্যনাট, ঢাকা মঞ্চস্থ করবে ‘কইন্যা’; ৩ জানুয়ারি হবিগঞ্জের জীবন সংকেত মঞ্চস্থ করবে ‘জ্যোতিসংহিতা’; ৪ জানুয়ারি প্রাঙ্গণেমোর মঞ্চায়ন করবে ‘হাছন জানের রাজা’; ৫ জানুয়ারি শব্দ নাট্যচর্চা মঞ্চস্থ করবে ‘চম্পাবতী’; শেষ দিন ৬ জানুয়ারি বাংলাদেশ পুলিশ থিয়েটার, ঢাকা মঞ্চস্থ করবে ‘অভিশপ্ত আগস্ট’।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম প্রাঙ্গণে বিকেল চারটায় অনুষ্ঠিত হবে বাউল গানসহ সাংস্কৃতিক পরিবেশনা। এ উৎসব চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।
এছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্থির চিত্র প্রদর্শনী এবং বইমেলার সাতদিনের আয়োজন।
আইনিউজ ভিডিও
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























