মো. ফাহাদ আহমদ, মৌলভীবাজার
শেরপুরে যত্রতত্র ময়লার ভাগাড়, দেখার কেউ নেই
শেরপুরে যেখানে সেখানে ময়লার ভাগাড়।
মুক্তিযুদ্ধের সম্মুখ সমরস্থল, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, সড়ক ও নৌ যোগাযোগের জন্য সিলেট বিভাগের মধ্যমণি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার দেশব্যাপী একটি আলোচিত নাম। এই গুরুত্বপুর্ণ স্থলের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকাধীন মৌলভীজারগামী আঞ্চলিক মহাসড়কের পাশে ও আফরোজগঞ্জ পোস্ট অফিসের সম্মুখস্থল ময়লা ও আর্বজনার ভাগাড়ে পরিণত হয়েছে।
সরেজমিন ঘুরে জানা যায়, সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকাধীন সুমাফুড ও ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক লিমিটেডের মধ্যবর্তী মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পথচারী চলাচলের রাস্তার পাশে গড়ে উঠেছে ময়লা আবর্জনার স্তুপ। অন্যদিকে আফরোজগঞ্জ পোস্ট অফিস সড়ক জুড়েও আবর্জনার বিশাল স্তুপ। উভয় এলাকার আশপাশজুড়ে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মলমূত্র। ময়লা মাড়িয়ে নাক চেপে যাতায়াত করছেন ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ সেবাগ্রহীতা ও পথচারীরা।

স্থানীয় অনেকের সাথে কথা বলে জানা গিয়েছে, বিভিন্ন ভাসমান দোকানী এবং রেস্টুরেন্টের মালিকরা প্রতিনিয়ত পোস্ট অফিসের সামনে এমনকি শেরপুর বাজারে যত্রতত্র আবর্জনা ফেলায় ময়লার স্তুপের সৃষ্টি হয়েছে। এর দুর্গন্ধে বাজার এলাকায় বসবাস করা কষ্টসাদ্য হয়ে দাড়িয়েছে। তাছাড়া পোস্ট অফিসে যাতায়াতের রাস্তার ওপর মলমূত্রসহ আবর্জনা পড়ে থাকায় চলাচলও দুঃসাধ্য হয়ে পড়েছে। ঐ বাজার এলাকায় কোনো পাবলিক টয়লেট না থাকায় অনেকে রাতের বেলা প্রকৃতির ডাকে আঞ্চলিক মহাসড়কের পাশে ও পোস্ট অফিসের সামনের নির্জন স্থানে সাড়া দিচ্ছেন। এতে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে এলাকাবাসীর মনে নানান প্রশ্ন রয়েছে।
স্থানীয় আল সৈয়দ শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী মামুন আহমেদ বলেন, ময়লা-আবর্জনার ভারে শেরপুর এলাকাবাসী নাকাল। পরিবেশ দূষণের ফলে শিশুরাসহ এলাকার লোকজন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, এ অবস্থা নিরসনে সংশ্লিষ্টদের উদ্যোগে শেরপুর বাজারের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা হলে নানা প্রতিকূলতার মুখোমুখি থেকে এলাকাবাসীয় রেহাই পাবে বলে আশাবাদী।
এ ব্যাপারে মডেল থানা নিয়ন্ত্রিত শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইফতেখার ইসলাম মোবাইল ফোনে জানান, হাইওয়ের বিষয়াদি হাইওয়ে পুলিশ দেখভাল করে। তবে পোস্ট অফিস সড়কের বিষয়টি স্থানীয় ইউনিয়ন প্রশাসনের দায়িত্বে রয়েছে। মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের সড়কের ওপর ভাসমান দোকান সম্পর্কে তিনি বলেন, সড়ক ও জনপথসহ সংশ্লিষ্ট অন্য দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের উচ্ছেদে কোন উদ্যোগ নিলে শেরপুর পুলিশ ফাঁড়ি সর্বাত্মক সহযোগিতা করবে।
আইনিউজ/ফাহাদ আহমেদ/এসডি
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব
মৌলভীবাজার : সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল
`আমি GPA 5 পেয়েছি` এর সঠিক ইংরেজি কী | Eye News
মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী
মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























