নিজস্ব প্রতিবেদক, সিলেট
আবারও ভারতীয়দের হাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
আবারও ভারতীয়দের হাতে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয় নাগরিকদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম লোকেশ রায় (৩৬)। তিনি কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে।
শনিবার (১ জানুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় কালাইরাগ সীমান্তের ১২৫১ নম্বর পিলারের পাশে সাদা পাথর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শুধু লোকেশ রায়কে হত্যাই নয়, এর আগে শুক্রবার দুপুরে শৈলেন চন্দ্র নামের আরেক বাংলাদেশি যুবক ভারতীয়দের ছোড়া ছররা গুলিতে আহত হয়ে বাংলাদেশের ভূমিতে ফেরত আসেন। তিনিও একই গ্রামের বাসিন্দা। শৈলেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শৈলেন ও লোকেশ কালাইরাগ সাদা পাথর সীমান্তে ভারতের অংশে চলে গিয়েছিলেন। পরে ওই এলাকার ভারতীয় নাগরিকেরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। এ সময় শৈলেনের গায়ে কয়েকটি ছররা গুলি লাগে। পরে তিনি আহত অবস্থায় বাংলাদেশের ভেতরে চলে এলেও লোকেশ রায় বাড়িতে ফেরেননি। বিকেল সোয়া পাঁচটার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের কালাইরাগ ১২৫১ নম্বর পিলারের পাশে লোকেশের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পায় কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। পরে বিজিবি সদস্যদের সহায়তায় লোকেশের গুলিবিদ্ধ লাশ পিলারের প্রায় ১০ গজ অভ্যন্তরে বাংলাদেশের ভূমি থেকে উদ্ধার করা হয়।
লাশ উদ্ধার করা কোম্পানীগঞ্জ থানার এক পুলিশ সদস্য বলেন, নিহত ব্যক্তির কোমরের নিচে ও যৌনাঙ্গে গুলির চিহ্ন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
আইনিউজ/এসডি
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব
মৌলভীবাজার : সরকারি উচ্চ বিদ্যালয় ও আলী আমজাদের এসএসসি পরীক্ষার ফলাফল
`আমি GPA 5 পেয়েছি` এর সঠিক ইংরেজি কী | Eye News
মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালায় পুননির্বাচন চান আওয়ামী লীগসহ তিন প্রার্থী
মাইকে ঘোষণা দিয়ে মৌলভীবাজারের সরকার বাজারে শতশত মানুষের সংঘর্ষ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























