নবীগঞ্জ প্রতিনিধি
‘শিগগিরই নবীগঞ্জে ডায়াবেটিস হাসপাতাল স্থাপন করা হবে’
হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী
হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী বলেছেন ডায়াবেটিস শব্দটি সবার কাছেই পরিচিত। ডায়াবেটিস একটি মহামারি রোগ। ডায়াবেটিস এমনই একটি রোগ, যা কখনো সারে না। কিন্তু এই রোগকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়।
তিনি বলেন, কিছু বিষয়ে খেয়াল রাখলে সহজেই ডায়াবেটিস রোগ চিহ্নিত করা সম্ভব। আর যত আগে ডায়াবেটিস চিহ্নিত করা যাবে, তখনই নিতে হবে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ। তিনি শিগগিরই নবীগঞ্জে ডায়াবেটিস হাসপাতাল স্থাপন করা হবে বলে আশ্বস্ত করেন।
আরও পড়ুন- কমলগঞ্জে এমপির গাড়িবহর ও নৌকার অফিসে হামলা
নবীগঞ্জে গ্রীন লাইফ ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে ডায়বেটিস শনাক্তকরণ সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সোমবার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের রহমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুর রুপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী।
আরও পড়ুন- সহযোগীকে ধর্ষণের সুযোগ না দেওয়ায় প্রেমিকাকে গলাকেটে হত্যা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাহউর রহমান মিসবাহ নবীগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, সিলেট ডায়বেটিস সমিতির কোষাধ্যক্ষ এম এ মান্নান, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটি সদস্য উজ্জল সরদার প্রমুখ।
আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























