সিলেট প্রতিনিধি
আপডেট: ২৩:৩১, ৩ জানুয়ারি ২০২২
সিলেটের সব থানায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত চেয়ার
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংরক্ষিত চেয়ার
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেটের পুলিশ প্রশাসন। জেলার ১১টি থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে ‘বীর মুক্তিযোদ্ধার আসন’ নামাঙ্কিত সংরক্ষিত আসন ব্যবস্থা চালু করা হয়েছে।
এরই মধ্যে সিলেটের সব থানায় বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য একটি করে চেয়ার পাঠানো হয়। সোমবার (৩ জানুয়ারি) থেকে বীর মুক্তিযোদ্ধারা থানায় এসে নির্ধারিত চেয়ারে বসতে পারছেন।
গত ১৬ ডিসেম্বর সিলেট জেলা পুলিশ লাইন্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই সংরক্ষিত আসন চালু করতে জেলার ১১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। এরই অংশ হিসেবে বছরের শুরুতে থানায় আগত সেবাপ্রত্যাশীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন থাকায় অনেকে পুলিশ সুপারের এমন উদ্যোগের প্রশংসা করেন।
আরও পড়ুন- সড়কপথে সিলেটের সাথে যুক্ত হবে থাইল্যান্ড
জেলার ১১টি থানার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের জন্য পুলিশ সুপারের কক্ষেও একটি সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন। থানাগুলো হচ্ছে- সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এমন বীরত্বপূর্ণ অবদানের কারণে আজকের এই বাংলাদেশ। তাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশের পক্ষ থেকে সম্মান জানানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন- জিপিএ-৫ এ শীর্ষে সিলেট, পাসের হারে এগিয়ে সুনামগঞ্জ
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান বলেন, মহান বিজয় দিবসে সিলেট জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রত্যেক থানায় সংরক্ষিত আসন রাখার ঘোষণা দেন। আজ (সোমবার) থেকে সিলেট জেলার সব থানায় মুক্তিযোদ্ধারা এই সুবিধা পাচ্ছেন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























