মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ০০:২৬, ৫ জানুয়ারি ২০২২
রাত পোহালেই কমলগঞ্জ-শ্রীমঙ্গলের ১৮ ইউপিতে ভোট
রাত পোহালেই মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ১৮ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিতব্য এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটগ্রহণের সরঞ্জামাদি। তবে শুধু ব্যালট পেপার বুধবার সকালে পাঠানো হবে।
বুধবার যেসকল ইউনিয়নে ভোট-
কমলগঞ্জ উপজেলার রহিমপুর, পতনঊষার, মুন্সিবাজার, শমসেরনগর, কমলগঞ্জ, আলীনগর, আদমপুর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়ন।
শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, ভূনবীর, শ্রীমঙ্গল, সিন্দুরখান, কালাপুর, আশিদ্রোণ, রাজঘাট, কালীঘাট এবং সাতগাঁও ইউনিয়ন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কমলগঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন ,সাধারণ সদস্য পদে ৩৯৩ ও সংরক্ষিত সদস্য পদে ১৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ছিল ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ছিল ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হয় ১৭ ডিসেম্বর।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























