শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৪:৫৮, ৫ জানুয়ারি ২০২২
শ্রীমঙ্গলের ৯ ইউনিয়নে চলছে শান্তিপূর্ণ ভোট
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৯ টি ইউপিতে ভোটগ্রহণ চলছে। বুধবার ৫ জানুয়ারি সকাল আট থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনি।
শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নে আওয়ামী লীগের ৯ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১০ জন, এবং স্বতন্ত্র চেয়ারময়ান প্রার্থী রয়েছে ২৫ জন। এই উপজেলায় চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৮৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ১৪ হাজার ৪৩ জন।
শ্রীমঙ্গল নির্বাচন অফিসের সূত্র জানা যায়, ৯ জন ম্যাজিস্ট্রেটসহ ৮ প্লাটুন র্যাব ও বিজিবিসহ পর্যাপ্ত পরিমাণ পুলিশ, আনসার ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন।
১ নং মির্জাপুর ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৯৩২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোটার এলাকা ২৪ টি।
২ নং ভূনবীর ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ০৮৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি, ভোটার এলাকা ১৩ টি।
৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে মোট ভোটার ৪০ হাজার ৪৪২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৫টি, এলাকা ১৮ টি।
৪ নং সিন্দুরখান ইউনিয়নে মোট ভোটার ২৫ হাজার ২৬ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২টি, এলাকা ৫৮ টি।
৫ নং কালাপুর ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৯৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১১টি, ভোটার এলাকা ১২ টি।
৬ নং আশিদ্রোন ইউনিয়নে মোট ভোটার ৩০হাজার ৫৬২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৪ টি, ভোটার এলাকা সংখ্যা ৪২ টি।
৭ নং রাজঘাট ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৯৪৩। ভোট কেন্দ্রের সংখ্যা ১০ টি, ভোটার এলাকা ১০ টি।
৮ নং কালীঘাট ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ২০২ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০ টি, ভোটার এলাকা ১০ টি।
৯ নং সাতগাঁও ইউনিয়নে মোট ভোটার ৮হাজার ৮৬৭ জন৷ ভোট কেন্দ্রের সংখ্যা ৯ টি, ভোটার এলাকা ৯ টি।
আইনিউজ/সাজু মারছিয়াং/এসডিপি
আইনিউজ ভিডিও
শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























