ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৯, ৫ জানুয়ারি ২০২২

সিলেটের নতুন জেলা প্রশাসক মো. মজিবর রহমান

মো. মজিবর রহমান

মো. মজিবর রহমান

সিলেটসহ দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে, সিলেটের নতুন জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

মো. মজিবর রহমানের জন্ম টাঙ্গাইলে। ২২তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাগেরহাটের কচুয়া এবং বগুড়ার শাজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  এবং সর্বশেষ ঝিনাইদহের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন- সিলেটসহ ১৩ জেলায় নতুন ডিসি 

বর্তমানে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এম কাজী এমদাদুল ইসলাম। তিনি ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর এই পদে নিয়োগ পেয়েছিলেন। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এম কাজী এমদাদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এম কাজী এমদাদুল ইসলামকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে বদলি করা হয়েছে ।

উল্লেখ্য, সিলেট ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) আনিসুর রহমানকে গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁর ডিসি করা হয়েছে।

আরও পড়ুন- সিলেটসহ ২৩ জেলায় নতুন সিভিল সার্জন

আশ্রয়ণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ী, স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

এছাড়া নীলফামারীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিন, গাইবান্ধায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান, ঝিনাইদহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগম এবং চাঁপাইনবাবগঞ্জে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) এ কে এম গালিভ খান ডিসির দায়িত্ব পেয়েছেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারে সাতদিনব্যাপী নাট্য উৎসব

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়