মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:০৯, ৫ জানুয়ারি ২০২২
শ্রীমঙ্গলের নয় ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী যারা
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নয় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে প্রাথমিকভাবে উপজেলার এসকল ইউনিয়নের চেয়ারম্যান পদের ফল পাওয়া গেছে। এতে ৬ টিতে আওয়ামী লীগ এবং ৩ টিতে বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
স্থানীয়ভাবে পাওয়া ভোটের ফলাফল অনুযায়ী,
১নং মির্জাপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী মিজলু আহমদ চৌধুরী (ঘোড়া)।
২নং ভূনবীর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রশীদ (নৌকা)।
৩নং শ্রীমঙ্গল ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী মো. দুদু মিয়া (ঘোড়া)।
৪নং সিন্দুরখান ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত বিদ্রোহী প্রার্থী ইয়াছিন আরাফাত রবিন (ঘোড়া)।
৫নং কালাপুর ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী এম এ মতলিব (নৌকা)।
৬নং আশিদ্রোন ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রনেন্দ্রপ্রসাদ বর্ধন জহর (নৌকা)।
৭নং রাজপাট ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বিজয় বুনার্জী (নৌকা)।
৮নং কালীঘাট ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী প্রানেশ গোয়ালা (নৌকা)।
৯নং সাতগাঁও ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী দেবাশীষ দেব রাখুন (নৌকা)।
বুধবার (৫ জানুয়ারি) শ্রীমঙ্গল উপজেলায় নয় ইউনিয়নের মোট ১০০টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরামহীনভাবে চলে ভোটগ্রহণ।
নয়টি ইউনিয়নে মোট ভোটার প্রায় ২ লাখ ১৪ হাজার ৪৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ১৬৭ জন ও নারী ভোটার ১ লক্ষ ৫ হাজার ৮৭৬ জন৷
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ছিল ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ছিল ১৩-১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেওয়া হয় ১৭ ডিসেম্বর।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা
রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী
নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























