ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৯, ৬ জানুয়ারি ২০২২

সিলেটের সেই নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সিলেটের জকিগঞ্জ উপজেলার নির্বাচন অফিসার সালমান সাকিব ও রিটার্নিং অফিসার (উপজেলা কৃষি কর্মকর্তা) আরিফুল হকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জকিগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুল হাকিম বাদী হয়ে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে এই মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন  সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান।

তিনি বলেন, মামলায় উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিবকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচন চলাকালে বুধবার (৫ জানুয়ারি) বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়

আরও পড়ুন- সিলেটের নতুন জেলা প্রশাসক মো. মজিবর রহমান

আটকের পর পুলিশ জানায়, তারা সিলমারা ব্যালট গাড়িতে করে নিয়ে উপজেলার কাজলসার ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিচ্ছিলেন।

ভোট শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন ওই দুইজনকে আটক করেন।

আরও পড়ুন- সিলেটসহ ২৩ জেলায় নতুন সিভিল সার্জন

জানা গেছে, সালমান সাকিব জকিগঞ্জ সদর, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়ন এবং আরিফুল হক কাজলসার বারহাল ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তাদের আচরণ সন্দেহ হলে এবং কেন্দ্রগুলোয় ব্যালট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলা ৩টা ১০ মিনিটে জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার মো. ফরিদ উদ্দীনের উপস্থিতিতে উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

তাদের গাড়ি তল্লাশি করে এসব সিলমারা ব্যালট পেপার ও সিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাজলসার ইউনিয়নের ভোট স্থগিত করা হয়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়