ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৬, ১০ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ। 

সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও সহ-সভাপতি আজমল হোসেন।

আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে মাঠে মৌলভীবাজারের ডিসি ও মেয়র (ভিডিও)

এছাড়াও যোদ্ধাহত বীরুমক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, শাহ মোহাম্মদ আলী শাহেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, অজয় সেন, জেলা তাঁতী লীগ সভাপতি আলী হায়দার, সাধারণ সম্পাদক সৈয়দ লিয়াকত আলী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, জেলা আওয়ামী লীগ নেতা পঙ্কজ রায় মুন্না, আক্তার হোসেন ও অ্যাডভোকেট নিখিল দাশ অনিক, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম,  জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, শ্রমিকলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ। 

আরও পড়ুন- ২০২১ সালে মৌলভীবাজারে ৪২ সড়ক দুর্ঘটনা, ৩৩ জনের মৃত্যু

এ সময় এক মিনিট নিরবতা পালন করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। 

দিবসটি উপলক্ষে সন্ধ্যায় পৌরসভা হলরুমে জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন

মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের এই দিনে তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করা হয়েছিল অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে। 

এ বছর জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের ৫০ বছরপূর্তি। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনিউজ/বিষ্ণু দেব/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়