ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫১, ১১ জানুয়ারি ২০২২

চাঁদনীঘাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

শীতপ্রবণ জেলা মৌলভীবাজারে ঝেঁকে বসেছে শীত। এই অবস্থায় সরকারি-বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসেয়িাস।  

এদিকে আজ দুপুরে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে সরকারি বরাদ্ধের ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে।

শীতার্ত-দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। 

এ সময় নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দিন আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইনিউজ ভিডিও 

চাঁদনীঘাটে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র  

গ্রামীণ মেঠোপথে বিজয় র‌্যালী

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়