ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ১১ জানুয়ারি ২০২২
আপডেট: ১৭:৪৮, ১১ জানুয়ারি ২০২২

কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে এক হাজার মাস্ক বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে টিকা নিতে আসা শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমলগঞ্জ ডাক বাংলোতে এক হাজার মাস্ক বিতরণ করা হয়। 

শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। 

আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে মাঠে মৌলভীবাজারের ডিসি ও মেয়র (ভিডিও)

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, কাউন্সিলর ছাদ আলী, যুবলীগ নেতা জহিরুল ইসলাম নানু, মুহিব মিয়া প্রমুখ।

এ সময় পৌর মেয়র জুয়েল আহমেদ সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের জন্য জনসাধারণকে অনুরোধ জানান।

আইনিউজ/প্রণীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়