ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৭ ১৪৩৩

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ১১ জানুয়ারি ২০২২

রাজনগরে দিনে দুপুরে শিক্ষিকার বাসায় চুরি

মৌলভীবাজারের রাজনগরে এক শিক্ষিকার বাসায় চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও কাপড়সহ ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) উপজেলার খারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজনগর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। 

আরও পড়ুন- মৌলভীবাজারে ১১ দফা বিধিনিষেধ অমান্য করলেই আইনগত ব্যবস্থা : ডিসি

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পাঁচগাঁও ইউনিয়নের আমীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিলকিছ বেগম ও দলিল লেখক ছিদ্দিকুর রহমান নিজ নিজ কাজে চলে যান। বিলকিছ বেগমের ভাগিনা আতহারুজ্জামান রাহাত বাসায় গিয়ে ওয়ারড্রপ ও স্টিলের আলমারী ভাঙা এবং কাপড় মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে বিলকিছ বেগম ও ছিদ্দিকুর রহমান গিয়ে দেখেন সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ৪০ হাজার টাকা, বোরকা ও শাড়ি চুরি হয়েছে।

আরও পড়ুন- ওমিক্রন ঠেকাতে মাঠে মৌলভীবাজারের ডিসি ও মেয়র (ভিডিও)

এ ঘটনায় শিক্ষিকা বিলকিছ বেগমের ভাই কামরুজ্জামান হাম্মাদ রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রাজনগর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত করছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আইনিউজ/মো. ফরহাদ হোসেন/এসডিপি 

 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়