নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
করোনা সংক্রমণ: গ্রিন জোনে মৌলভীবাজার জেলা
দেশে আবারও বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। ৬৪ জেলাকে করোনা সংক্রমণের হার অনুযায়ী রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোনে ভাগ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ভাগে মৌলভীবাজার জেলা করোনা সংক্রমণে পড়েছে গ্রিন জোনে।
গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্য মতে, রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২.৯০ শতাংশ। রাঙ্গামাটিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশ।
এছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে থাকা জেলা ছয়টি হলো যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর জেলা। এসব জেলায় সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে।
রেড জোনে বা উচ্চঝুঁকিতে আছে দুইটি জেলা - ঢাকা ও রাঙামাটি। সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। এর মধ্যে রয়েছে পর্যটন জেলা মৌলভীবাজার।
পূর্ববর্তী সাত দিনের চেয়ে গত সাত দিনে করোনা সংক্রমণ বেড়েছে ১৬৯.১২ শতাংশ। তবে এতে মৃত্যু হার কমেছে ২০ শতাংশ।
দেশে করোনা প্রাদুর্ভাব শুরুর পর তা নিয়ন্ত্রণে আনতে ২০২০ সালেও দেশের বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করেছিল সরকার। পরে জোনভিত্তিক লকডাউন করা হয়। কোথায় কী ধরণের অঞ্চল হবে সে ব্যাপারে বিস্তারিত রোডম্যাপ তুলে ধরা হয়েছিল তখন।
তার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকাকে রেড জোন, মাঝারিটা ইয়েলো আর যেসব এলাকায় সংক্রমণ নেই বা ছড়িয়ে ছিটিয়ে সংক্রমণ ছিল সেসব এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়।
যেসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেগুলোতে কড়াভাবে লকডাউন কার্যকর করা হয়। গ্রিন জোনকে নিরাপদ হিসেবে ধরে নেওয়া হলেও সেসব এলাকায় সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম না করা, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার মত নিয়ম মেনে চলতে হয়।
করোনার প্রাদুর্ভাব কমে আসার পর সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছিল সরকার। কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটির নতুন ধরন ওমিক্রনের কারণে ফের দেশে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে সরকার চলাচলের জন্য কিছু বিধিনিষেধ জারি করেছে, যা আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। বিধিনিষেধ কার্যকরের আগের দিন দুই জেলাকে রেড জোন ও ছয় জেলা হলুদ জোনে আছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।
- আরও পড়ুন- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
মাহিকে ধর্ষণের ইচ্ছা প্রতিমন্ত্রী মুরাদের, হজ্ব থেকে বোরকা পড়ে যা বললেন নায়িকা
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























