নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৬:০১, ১২ জানুয়ারি ২০২২
শপথ নিলেন মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান
চতুর্থ ধাপে মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদে (ইউপি) অনুষ্ঠিত নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ বুধবার (১২ জানুয়ারি) দুপুরে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
শপথ নেন মনুমুখ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু, খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান আপ্পান আলী, কাগাবলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইমন মোস্তফা, আখাইলকুড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মো. বদরুজ্জামান চুনু, কনকপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রুবেল উদ্দিন, একাটুনা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবু সুফিয়ান, চাঁদনীঘাট ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আখতার উদ্দিন, নাজিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ, আমতৈল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুজিত চন্দ্র দাশ, মোস্তফাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, গিয়াসনগর ইউনিয়নে ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোশারফ টিটু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে। বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা সাবরীনা রহমান।
চেয়ারম্যানগণের পক্ষে বক্তব্য রাখেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সুফিয়ান ও আমতৈল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুজিত চন্দ্র দাশ।
- আরও পড়ুন- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান চেয়ারম্যানদের দক্ষতা ও সততার সাথে সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়ন করার আহ্বান জানান। তিনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সচল ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চেয়ারম্যানদের সচেষ্ট থাকার আহ্বান জানান।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
শপথ নিলেন মৌলভীবাজার সদর উপজেলার ১২ ইউপি চেয়ারম্যান
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
মৌলভীবাজারে মশার `কামান`
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























