ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ১৫ জানুয়ারি ২০২২

সিলেট বিভাগে একদিনে ৮৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

সিলেট বিভাগে আবারএ বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় বিভাগটিতে নতুন ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ জন করোনা রোগী। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

শনিবার (১৫ জানুয়ারি) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, নতুন শনাক্ত ৮৮ জনের মধ্যে সিলেট জেলার ৭২ জন ও হবিগঞ্জে ৯ জন রয়েছেন। এছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন- লকডাউন দিলে দেশের ক্ষতি হবে, আমরা সেদিকে যেতে চাই না

এনিয়ে সিলেট বিভাগে ৫৫ হাজার ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৩৪ হাজার ৩৪২ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৫৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ৭০৯ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ২৩৪ জন রয়েছেন।

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন করোনা রোগী। এরা সিলেট জেলার বাসিন্দা। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৬ জনের। এরমধ্যে সিলেট জেলার ৯৯১ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৩৩ জনের মধ্যে ৮ জন সিলেটের এবং হবিগঞ্জের ২৫ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৫০ হাজার ১০৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৩১ হাজার ৮১২ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ৬ হাজার ১৫৩ জন, হবিগঞ্জে ৪ হাজার ৬৬৩ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৪৮০ জন সুস্থ হয়েছেন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র 

মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা 

মৌলভীবাজারে মশার `কামান`

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়