কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৯:০০, ১৬ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই, দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে আদমপুর ইউনিয়নের নতুনবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ পল্লী চিকিৎসক নুরুল ইসলাম, জইমত মিয়া, মামন মিয়া ও সালাম মিয়ার ফার্ম্মেসী, রেস্তোরা, মুদী দোকানসহ ৪টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। আসবাবপত্র, ঔষধ ও মালামাল মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
চিকিৎসক নুরুল ইসলাম জানান, জীবিকার একমাত্র অবলম্বন ফার্ম্মেসীর সব কিছু পুড়ে যাওয়ায় হয়ে দিশেহারা। অগ্নিকাণ্ডের অন্যান্য দোকান ছাড়াও ফার্ম্মেসীর সব আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়েছে বলে তিনি জানান। ঘটনার সাথে ফায়ার সার্ভিসে বারবার ফোন দিলে কেউ রিসিভ করে নি। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সাহায্য চাইলে প্রায় এক ঘন্টা পর উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এ সময়ের মধ্যে এলাকাবাসীরা আগুণ নিয়ন্ত্রণে আনে।
- আরও পড়ুন- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
তবে ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অজিত কুমার সিংহ ফোন রিসিভ না করার অভিযোগ অস্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছেঁ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি কিছু মালামালও আগুনের কবল থেকে উদ্ধার করা হয়েছে। তবে ফায়ার সার্ভিস সময়মতো পৌঁছালে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি থেকে ক্ষতির পরিমান কম হতো বলে এলাকাবাসীর ধারণা।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডি
আইনিউজ ভিডিও
কেমন মেয়র চান নারায়ণগঞ্জবাসী
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























