নবীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ১৮ জানুয়ারি ২০২২
নবীগঞ্জে সিএনজি চাপায় বৃদ্ধের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি চাপায় মুতলিব উল্লা(৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মুতলিব উল্লা উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ইনাতগঞ্জ বাজার থেকে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধ মুতলিব উল্লা। স্থানীয় ইছবপুর গ্রামের নিকট আসা মাত্রই অপর দিক থেকে আসা একটি বেপরোয়া সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন- রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মুতলিব উল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আজিম উদ্দিন।
আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
মৌলভীবাজারে মশার `কামান`
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়
























