ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ২২ জানুয়ারি ২০২২

চারশ মানুষের মাঝে মৌলভীবাজার পৌরসভার শীতবস্ত্র বিতরণ

প্রচণ্ড শীতে কাঁপছে মৌলভীবাজার। এ অবস্থায় মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আজ শনিবার (২২ জানুয়ারি) দুপুরে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে শহরের পৌর জনমিলন কেন্দ্রে চারশ শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবা্হুর রহমান। 

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, প্রবাসী যুবলীগ নেতা সৈয়দ রুহুল করিম কুটিসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

এ সময় মেয়র ফজলুর রহমান বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে রয়েছে। কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে।

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়