ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩২, ২৪ জানুয়ারি ২০২২

কুলাউড়ায় রেস্টুরেন্ট-ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় মামলায় ১৯ হাজার নয় শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জানুয়ারি) উপজেলার রবিরবাজার ও পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট-দোকান-ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কুলাউড়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার রবিরবাজারে তিনটি ফার্মেসিকে ড্রাগস আইনে এবং বিকেল সাড়ে তিনটার দিকে কুলাউড়ার পৌর শহরের কয়েকটি রেষ্টুরেন্টে টিকা সনদ যাচাই ছাড়া খাবার পরিবেশন ও কনফেকশনারীতে স্বাস্থ্যবিধি না মানায় ৯টি মামলায় ১৯ হাজার নয় শত টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ রোধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি না মানায় গত রোববার পৌর শহরে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আইনিউজ/এস আলম সুমন/এসডি

আইনিউজ ভিডিও 

বাঁশে তেল-শরীরেও তেল, অদ্ভুত খেলা, কিভাবে পার হলো যুবক

১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে শিক্ষক মানববন্ধন

বাউল পরিচয়ে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন সিরিয়াল কিলার খ্যাত দুর্ধর্ষ ‘সেলিম ফকির’

হাজারো মহিষ ওঠে এই বাজারে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়