ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২১:১৩, ২৪ জানুয়ারি ২০২২

শিক্ষার্থীদের দাবি মেনে নিতে আহ্বান জানালেন সিলেটের নাগরিকবৃন্দ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে এখনও অনশন ভাঙেন নি। শিক্ষার্থীদের পুলিশ দিয়ে পেটানোর অভিযোগ তুলে তাঁরা ভিসির পদত্যাগ ছাড়া অনশন ভাঙবেন না বলছেন। এমন অবস্থায় সিলেট নগরীর সাধারণ নাগরিকরাও আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ভিসির পদত্যাগের।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘সিলেটের নাগরিকবৃন্দের’ ব্যানারে আয়োজিত সংহতি সমাবেশে এ দাবি জানানো হয়।

এ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। সংহতি সমাবেশে শাবির শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলন করে এলেও সরকার সংকট সমাধানের জন্য কার্যকর কোনো ভূমিকা পালন করেনি। আজ উপাচার্যের অপসারণ আন্দোলনে সারাদেশের মানুষ সংহতি জানাচ্ছে, সমর্থন করছে। কিন্তু উপাচার্য নির্লজ্জভাবে পদ আঁকড়ে ধরে আছেন। শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলন বানচাল করার অপচেষ্টা থেকে বিরত থাকার জন্যও তারা সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায় সরকার ও রাষ্ট্রকে নিতে হবে বলে হুঁশিয়ারিও দেন তারা।

এ সংহতি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।

সংহতি সমাবেশে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সিলেট জেলা সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সাম্যবাদী হলের জেলা সম্পাদক ধীরেন সিংহ, সিপিবির জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সভাপতি সিরাজ আহমেদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, উদীচী সভাপতি এনায়েত হাসান মানিক, রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী রাজু, খেলাঘর জেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী, অ্যাডভোকেট রনেন সরকার রনি, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, জাতীয় যুব ঐক্য জেলা সাধারণ সম্পাদক আজিজুর রহমান খোকন, চারণ সংগঠক রুবাইয়াত আহমদ, ছাত্র ইউনিয়ন সভাপতি দীপংকর সরকার, ছাত্রফ্রন্ট সভাপতি সঞ্জয় শর্মা, ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমরণ অনশন চালাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

উত্তাল শাবিপ্রবি, শিক্ষার্থীদেরে মশাল মিছিল

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়