ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ২৫ জানুয়ারি ২০২২
আপডেট: ২১:২৮, ২৫ জানুয়ারি ২০২২

ফেঞ্চুগঞ্জে হচ্ছে নতুন সার কারখানা

মাঠে ইউরিয়া সার ব্যবহার করছেন কৃষক। ফাইল ছবি

মাঠে ইউরিয়া সার ব্যবহার করছেন কৃষক। ফাইল ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন ইউরিয়া সার কারখানা স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন হয়।

পরিকল্পনা কমিশন ‘ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) প্ল্যান্ট স্থাপন’ শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৭ শত ২৪ কোটি ৩০ লক্ষ ১২ হাজার টাকা। যার মধ্যে ৫৯৩ কোটি টাকাই অর্থায়ন করা হবে বিদেশি ঋণের মাধ্যমে। বাকি ১৩২ কোটি টাকা আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। আগামী ২০২৩ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

কারখানাটি থেকে বছরে উৎপাদন হবে ২৯ হাজার টন ইউরিয়া সার। দেশে এ ধরনের সারের চাহিদা বছরে প্রায় ২৪ হাজার টন। ফলে চাহিদার পুরোটাই যোগান দেওয়া যাবে এখান থেকে। প্রথমবারের মতো দেশে এ ধরনের কারখানা তৈরির কাজ শেষ হলে আগামী দুই বছরের মাথায় কৃষকের হাতে এই সার পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আইনিউজ/এসডি/এমজিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়