নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৪:০৭, ২৮ জানুয়ারি ২০২২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে নতুন ঘর পেলেন চা-শ্রমিকরা
চা-শ্রমিকদের জন্য নতুন ঘরের চাবি হস্তান্তর
মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা-বাগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে চা-শ্রমিকদের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে সদর উপজেলা প্রশাসন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে পাঁচটি চা-শ্রমিক পরিবারে মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান, গিয়াসনগর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোশারফ টিটুসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ, বাগান কর্তৃপক্ষ এবং চা-শ্রমিক জনগোষ্ঠীর লোকজন।
সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত কার্যক্রমের আওতায় এ ঘরগুলো নির্মাণ করে দেওয়া হয়েছে।
এদিকে সদর উপজেলার কামালপুর ইউনিয়নে নির্মানাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।
আইনিউজ/এমজিএম
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























