ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৩ ১৪৩৩

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৫, ২৭ জানুয়ারি ২০২২

নবীগঞ্জে রাতভর পুলিশের সাড়াশি অভিযান, ৫ ডাকাতসহ গ্রেফতার ৮

হবিগঞ্জের নবীগঞ্জে রাতভর সাড়াশি অভিযান চালিয়ে ৫ শীর্ষ ডাকাতসহ ৮ আসামিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিধারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশ থেকে ডাকাতির সরঞ্জামাদী ও একটি পিক আপসহ ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হল- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার মো. নইমুল্লাহ হোসেনের পুত্র মো. মতিবুর রহমান (২৫), সিলেট জেলার গোয়াইনঘাট থানার জয়নাল আবেদীন মিয়ার পুত্র মো. রিপন হোসেন (২৬), ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর থানার আ. খালেক এর পুত্র সাহাব উদ্দিন (২৬), মৌলভীবাজার জেলার রাজনগর থানার মোস্তফা মিয়ার পুত্র আহাদ মিয়া (৪২) ও নবীগঞ্জ থানার রুস্তুমপুর  এলাকার জমশেদ মিয়ার পুত্র কামরুল হাসান (২৬)।

আরও পড়ুন- মেয়ে হওয়ায় নবজাতক বদল করেন মাসুম

জানা যায়, উল্লেখিত সময়ে গ্রেফতারকৃত ৫ ডাকাতসহ ১০-১২ জনের একটি ডাকাতদল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পার্শ্বে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি ও পরিকল্পনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কমকর্তা) মো. ডালিম আহমেদর নির্দেশনায় ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। 

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১টি এইচ পিকআপ গাড়ি, ১টি তালা কাটার যন্ত্র, ২টি লোহার রোড, ১টি লোহার সাবল, ১টি স্টিলের চাকু ও সাদা রংয়ের রশি উদ্ধার করা হয়।

আরও পড়ুন- লাউয়াছড়ার বিট বাগমাড়া ক্যাম্প এলাকা থেকে কঙ্কাল উদ্ধার

এছাড়াও বুধবার রাতব্যাপী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নবীগঞ্জ থানার এনাতাবাদ এলাকার আলীম উল্লার পুত্র মো. আব্দুল তাহিদ মিয়া (৫৬) ও সি আর মামলার পরোয়ানাভুক্ত আসামী মান্দার কান্দি এলাকার সুন্দর মিয়ার পুত্র রুয়েল মিয়া (৩০) সহ মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, নবীগঞ্জের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতিনিয়তই আমরা বিভিন্ন মামলার আসামি গ্রেফতার করতে অভিযান চালাচ্ছি।

আইনিউজ/অঞ্জন রায়/এসডিপি 

আইনিউজ ভিডিও

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়