সিলেট প্রতিনিধি
সিলেটে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হবে : তথ্যমন্ত্রী
সিলেটে খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের বক্তব্যের অনুরোধে তিনি এ কথা বলেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, জাকির সাহেব আমার কাছে একটি টেলিভিশন উপকেন্দ্র দেওয়ার অনুরোধ করেছেন। কিন্তু খু্ঁশির সংবাদ হচ্ছে, আমি আপনাদেরকে টেলিভিশন উপকেন্দ্র নয় পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র উপহার দিচ্ছি। সেজন্যই আমি সিলেটে জায়গা দেখতে এসেছি। খুব শীঘ্রই আমরা কাজ শুরু করবো। সিলেটে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হবে। তারপর সিলেট থেকেই বিভিন্ন অনুষ্ঠান ও খবর সারা দেশে প্রচার করা যাবে।
আরও পড়ুন- ওয়ালটন-ইউনাইটেড গ্রুপের ১৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা
হাছান মাহমুদ আরও বলেন, বর্তমানে ঢাকার বাইরে চট্টগ্রামে টেলিভিশন কেন্দ্র রয়েছে। আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি। সিলেটে কোনো সমস্যা নেই। কারণ এখানে জায়গা আছে কিন্তু অনেক বিভাগীয় শহরে জায়গা না থাকায় সমস্যা হচ্ছে।
পরিশেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র মাধ্যমেই দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সরগরম এফডিসি পাড়া
বিশাল হৃদয়ের হিরো আলম যা বললেন জায়েদ খান সম্পর্কে
`গরীব, টাকাপয়সা নেই এমন শিল্পীদের বের করে দিয়েছে এফডিসি`
পপি আপু যা বলেছেন তা উনার ব্যক্তিগত ব্যাপার : অভিনেত্রী শাহানূর
স্ত্রীর পছন্দের প্রার্থীকে ভোট দেবেন কমেডিয়ান হারুন কিসিঞ্জার
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























