ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ৩০ জানুয়ারি ২০২২

স্পিকারের দায়িত্ব পালন করায় এমপি আব্দুস শহীদকে কমলগঞ্জে সংবর্ধনা

স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় মৌলবীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের ৬ বারের এমপি, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আব্দুস শহীদের নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল মিশন রোডের নিজ বাসভবন থেকে কমলগঞ্জ উপজেলায় পৌঁছালে ভানুগাছ চৌমুহনা চত্ত্বরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। 

আরও পড়ুন- কমলগঞ্জে কনকনে শীতে জনজীবন স্থবির, বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

এ সময় উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সুলেমান মিয়া, মাধবপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আসিদ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো.আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অধ্যাপক শাহাজান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আলতা প্রমুখ। 

আরও পড়ুন- পূর্ব ঘোষণা ছাড়াই সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন কমলগঞ্জ, চরম দুর্ভোগ

উল্লেখ্য, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ১৯৯১ সাল থেকে গত জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তিনি এই আসনে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বিজয় অর্জন করেছেন। তিনি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্বেশ্বরপুর গ্রামের মরহুম আব্দুল বারীর ছেলে। ৮ ভাই ৩ বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর ছোট ভাই ইফতেখার আহমেদ বদরুল রহিমপুর ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান।

একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরী জন-গুরুত্বপূর্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১), কমিটি পূনর্গঠন, আইন প্রণয়ন কার্যাবলী এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়