নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজার তাপমাত্রা বইছে ৯ ডিগ্রি সেলসিয়াস
চা-বাগান ও হাওর অধ্যুষিত জেলা মৌলভীবাজারে বইছে হিমেল হাওয়া। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন- আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে- মৌলভীবাজার, ফরিদপুর, রাঙামাটি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও যশোর অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
এদিকে টানা কয়েক দিন ধরে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীত ঝেঁকে বসায় বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন হাওরাঞ্চলের কৃষক ও চা শ্রমিকরা।
তীব্র শীতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। প্রতিদিন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। প্রায় মানুষই জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত।
জেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের পক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিগণ এবং সরকারি-বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতস্ত্র বিতরণ অব্যাহত আছে। তবে মানুষের চাহিদা অনেক বেশি।
আরও পড়ুন- কমলগঞ্জে কনকনে শীতে জনজীবন স্থবির, বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ
এদিকে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন- আজ সোমবার (৩১ জানুয়ারি ২০২২) তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, রংপুর ও রাজশাহী বিভাগে শৈত্যপ্রবাহ বইছে। একই সঙ্গে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মৌলভীবাজার, ফরিদপুর, রাঙামাটি ও যশোরের এ অঞ্চলে শৈত্য প্রবাহ চলমান রয়েছে, যা অব্যাহত থাকবে। আজ রাজধানীতে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়াতে সর্বোনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন- মৌলভীবাজারের মেয়রের পিতা আব্দুল হাই আর নেই
তিনি বলেন, দেশের চলমান আবহাওয়া পরিস্থিতি এইভাবে আরও দুই থেকে তিনদিন চলবে। আগামী ৪ ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। সে অনুযায়ী ৪ ফেব্রুয়ারির আগে তাপমাত্রা একটু বাড়বে। বৃষ্টির পর পর শৈত্য প্রবাহের অঞ্চলগুলোতে শীত কমে আসবে।’
আইনিউজ ভিডিও
ওমিক্রন ঠেকাতে মাস্ক বিতরণে মাঠে ডিসি ও মেয়র
মৌলভীবাজারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা
মৌলভীবাজারে মশার `কামান`
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























