Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:১৭, ২৯ জানুয়ারি ২০২২
আপডেট: ২২:৪০, ২৯ জানুয়ারি ২০২২

মৌলভীবাজারের মেয়রের পিতা আব্দুল হাই আর নেই

মরহুম  আব্দুল হাই মোতালিব মিয়া

মরহুম  আব্দুল হাই মোতালিব মিয়া

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের পিতা আব্দুল হাই মোতালিব মিয়া আর নেই।

তিনি আজ শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

তার নামাজের জানাজা আজ শনিবার বিকাল ৫ টায় মৌলভীবাজার হযরত শাহ মোস্তফা (র:) মাজার সংলগ্ন টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

আব্দুল হাই মোতালিব মিয়া মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার বড়বাড়ির স্থায়ী বাসিন্দা। তিনি মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিলেন। বিচারক এবং সমাজসেবক হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন। 

মরহুম আব্দুল হাই মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

চার ছেলের  মধ্যে বড় ছেলে ফজলুর রহমান মৌলভীবাজার পৌরসভার মেয়র। ছোট ছেলে রুহুল আমিন রুহেল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  

আইনিউজ/এমজিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়