ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৩, ৩১ জানুয়ারি ২০২২

পাঁচ বার চেষ্টা করেও ভোট দিতে পারলেন না সদস্য প্রার্থী

হবিগঞ্জের বাহুবলে পাঁচ বার চেষ্টা করেও ভোট দিতে পারেননি মো.আজিজুর রহমান নামে এক সাধারণ সদস্য প্রার্থী। জানা গেছে, আঙ্গুলের ছাপ না মেলায় তিনি ভোট দিতে পারেননি।

মো.আজিজুর রহমান পুটিজুরি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। ওই ইউনিয়নের বেশ কয়েকজন ভোটারেরও একই অবস্থা। এ নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

আরও পড়ুন- নবীগঞ্জে ব্রিজ আছে, নেই রাস্তা

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, প্রার্থীদের ভোট দেওয়ার সুযোগ তারা করে দেবেন। কিন্তু অন্য ভোটারদের আঙ্গুলের ছাপ না মিললে তারা ভোট দিতে পারবেন না।

ইউপি সদস্য প্রার্থী আজিজুর রহমান বলেন, আমি ৫ বার চেষ্টা করেও ভোট দিতে পারিনি। আমার মতো আরও অনেক ভোটার আঙুলের ছাপ না মেলার কারণে ভোট দিতে পারছেন না। আমাদের এই দুঃখ কাকে বলব?

আরও পড়ুন- গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল চৌধুরী মারা গেছেন

ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অনেকেরই আঙ্গুলের চাপ মিলছে না। এ কারণে ভোটগ্রহণে ধীরগতি হচ্ছে। তবে যাদের আঙ্গুলের ছাপ মেলেনি তাদের আবারো দুপুরের পরে ভোটকেন্দ্রে আসার জন্য বলা হয়েছে। দুপুরের দিকে আবার তাদের ভোট নেওয়ার চেষ্টা করা হবে। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়