ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:১৭, ৪ ফেব্রুয়ারি ২০২২

মৌলভীবাজারে আরও ৩৯ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে আরও ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ২৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৯ জনের ফল পজিটিভ আসে। শনাক্তের হার ১৫ দশমিক ৪ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৬১৩ জনে।

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ১৩ জন, শ্রীমঙ্গলে ৭ জন, কুলাউড়ায় ৭ জন, সদরে ১ জন, কমলগঞ্জে ২ জন, রাজনগরে ৩ জন এবং জুড়ীতে ৬ জন রয়েছেন।

আরও পড়ুন- মৌলভীবাজার সীমান্তে ভারত-বাংলাদেশের এক বাজার

শনাক্তের পাশাপাশি মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৬১২ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ২ জন করোনা রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১৯ জন। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮০২ জন।  

আরও পড়ুন- চাচাতো ভাইকে বিয়ে করতে অনশন

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

আইনিউজ/এসডিপি 

 

আইনিউজ ভিডিও

এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ

মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২

ইউএনও সাবরিনার তৎপরতায় অগ্নিকাণ্ড থেকে বাঁচলো বাড়িটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়