ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

এস আলম সুমন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২২

কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বিদ্যুৎকর্মীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোয়াইউনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী দুইজন হলেন কুমিল্লা জেলার বাসিন্দা বুলবুল মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দাফখর উদ্দিন (২৫)। তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার বিকেলে বুলবুল ও ফখরউদ্দিন অফিসের কাজেমোটরসাইকেলযোগে মৌলভীবাজার যাচ্ছিলেন। মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজারের লোয়াইউনি চা বাগান এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস (মৌলভীবাজার-জ-০৫-০০৮) নিহতদের মোটর সাইকেলটিকে (সিলেট-ল-১২-২৩৩১) চাপা দেয়।

এতে ঘটনাস্থলে বুলবুল ও ফখরউদ্দিন মারা যান। স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কুলাউড়া থানার উপ পরিদর্শক (এস আই) আব্দুর রহিম বলেন, তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রে চাকরি করেন।বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরপরই চালক ও সহযোগী পালিয়ে গেছে। নিহতদের আত্মীয়স্বজনের সাথে আলাপ করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আইনিউজ/এস আলম সুমন/এসডি

আইনিউজ ভিডিও 

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়